Long Popup (2)
সর্বশেষ
Protests in the united states, breaking curfew

কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পরও রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ উপেক্ষা করে তারা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পুলিশের সতর্কতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত করে তোলে নগরীর বিভিন্ন এলাকা। বিবিসি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত
First bangladeshi woman going into space

মহাকাশে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী

প্রথমবারের মতো চাঁদে পা রাখতে যাচ্ছেন একজন বাংলাদেশি নারী—নাম রুথবা ইয়াসমিন। স্পেস নেশন আয়োজিত ‘মুন পাইওনিয়র মিশন’-এর অংশ হিসেবে তিনি সফলভাবে মহাকাশ অভিযানের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করতে যাচ্ছেন। ঢাকার স্কলাস্টিকা স্কুলে পড়াশোনা করা রুথবা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মাউন্ট
Jahanara begum did not eat rice for 60 years to keep her husband's 'oath'

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম

স্বামীর দেওয়া একটি কসম পালন করতে গিয়ে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না ঠাকুরগাঁওয়ের জাহানারা বেগম। বর্তমানে ৭৫ বছর বয়সী এই নারী গত ছয় দশক ধরে রুটি, বিস্কুট ও হালকা খাবারেই দিন কাটাচ্ছেন। দুই সন্তানের জননী জাহানারা সদর উপজেলার গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার বাসিন্দা এবং প্রয়াত হাফিজুর রহমানের
Expatriate father in law shot dead in public

প্রবাসী শ্বশুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা

কুষ্টিয়ার মধুপুর এলাকায় গরুর হাটের পাশে প্রকাশ্যে প্রবাসী শ্বশুরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ব্যক্তি টুটুল হোসেন (৪০) কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা এবং একজন প্রবাসফেরত ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
Commonwealth interested in assisting bangladesh's reform process

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সংস্কারে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সংস্থাটির মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে জানান, বাংলাদেশ যদি সাংবিধানিক বা রাজনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সহযোগিতা চায়, তবে কমনওয়েলথ এ বিষয়ে পাশে থাকতে প্রস্তুত। সোমবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ কথা জানান মহাসচিব বোচওয়ে।
Maldives high commission provides plane ticket to sick expatriate

অসুস্থ প্রবাসীকে বিমানের টিকিট দিলো মালদ্বীপ হাইকমিশন

মালদ্বীপে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি বশির উদ্দিনকে দেশে ফেরাতে বিমান টিকিট দিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তিনি গত ১৫ দিন ধরে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৯ জুন) হাইকমিশনের পক্ষ থেকে তাকে বিনামূল্যে ট্র্যাভেল পারমিট প্রদান করা হয়। পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের
Car attack in oman bangladeshi expatriate arrested

ওমানে গাড়ি চালিয়ে হামলার চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

ওমানে সহকর্মী প্রবাসীদের ওপর উদ্দেশ্যমূলকভাবে গাড়ি চালিয়ে হামলার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীদের জীবনকে
Five countries, including canada and australia, impose sanctions on two israeli ministers

দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল পাঁচ দেশ

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভর এবং বেজালেল স্মোতরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় দেশগুলো। ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভায় জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেন-গিভর, আর
Coronavirus testing is starting again in hospitals

আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনার আরটি–পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, সেসব স্থানে পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর
Police will send people home if cases involve trade home affairs advisor

পুলিশ মামলা বাণিজ্যে জড়ালে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি বা মামলা বাণিজ্যে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার