
এপ্রিলে নির্বাচন হলে খরচ দ্বিগুণ বেড়ে যাবে : মির্জা ফখরুল
আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে প্রার্থীদের নির্বাচনী ব্যয় দ্বিগুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রধান নির্বাচন যদি ঈদের পরপরই অনুষ্ঠিত হয়, তবে পুরো রমজান

এআই প্রেমিকার দিকে ঝুঁকছে আরবরা
সংযুক্ত আরব আমিরাতে মানুষের সামাজিক ও মানসিক চাহিদার জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভরতা বাড়ছে। বন্ধুত্ব, পরামর্শ কিংবা প্রেম—সব ক্ষেত্রেই অনেক বাসিন্দা এখন ডিজিটাল সঙ্গীর দ্বারস্থ হচ্ছেন। প্রযুক্তিনির্ভর এই প্রবণতা দেশের সামাজিক কাঠামো ও সম্পর্কের ধরনেও প্রভাব ফেলছে বলে জানিয়েছে খালিজ টাইমস। প্রযুক্তি প্রতিষ্ঠান ওম্বোরি ও ফাইগ্রিডের প্রধান নির্বাহী আন্দ্রেয়াস হাসেল জানান,

ওমানে দুই বাংলাদেশি দালাল গ্রেপ্তার
ওমানে অবৈধভাবে বিদেশিদের প্রবেশে সহায়তার অভিযোগে দুইজন বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। রাজধানী মাস্কাটের সিব প্রদেশ থেকে তাদের আটক করা হয়। বিবৃতিতে জানানো হয়, পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ তাদের গোয়েন্দা অভিযানে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা নিজেদের গাড়ি ব্যবহার করে একদল ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকদের সীমান্ত

দুর্ঘটনা এড়াতে ওমানে সতর্কবার্তা জারি
ওমানে চলতি গ্রীষ্মে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির পরিবহন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা চালকদের নিয়মিতভাবে গাড়ির রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে গাড়িতে অগ্নিকাণ্ডের

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নেচে গ্রেপ্তার বিমানকর্মী
ব্রিটিশ এয়ারওয়েজের একটি আন্তর্জাতিক ফ্লাইটে সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা বিমান যাত্রী ও সহকর্মীদের চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। সান ফ্রান্সিসকো থেকে হিথরো যাওয়ার পথে এক কেবিন ক্রুকে তার ডিউটির সময় অনুপস্থিত দেখতে পেয়ে সহকর্মীরা খোঁজ করতে গিয়ে তাকে বিমানের বাথরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় নাচতে দেখে হতবাক হন। ঘটনাটি

ইসরায়েলের ‘গোপন নথিপত্র’ শিগগিরই প্রকাশ পাবে : ইরান
ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব জানিয়েছেন, খুব শিগগিরই ইসরায়েলের গোপন ও সংবেদনশীল নথিপত্র প্রকাশ করা হবে। রোববার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই নথি শুধু কৌশলগত দিক থেকে নয়, বরং রাজনৈতিকভাবে তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। যদিও তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ হাজির করেননি। খাতিবের দাবি, ইরানের

লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চূড়ান্ত
লন্ডন সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছে, উভয় পক্ষের সম্মতিতে ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক চূড়ান্ত হয়েছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেতারেক রহমানের সঙ্গে যোগাযোগের পর

প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিলো ইতালি
দুই দিনব্যাপী একটি বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতালিতে, যার উদ্দেশ্য ছিল নাগরিকত্ব আইন ও শ্রমিক অধিকার সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সংস্কার। তবে মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ ভোটার অংশগ্রহণ করায় এই গণভোট বাতিল হয়ে যায়। ইতালির প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো গণভোট বৈধ হতে হলে অন্তত ৫০ শতাংশ ভোটারের উপস্থিতি আবশ্যক।

বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
জন্মসূত্রে দেশের নাগরিকত্ব পাওয়া স্বাভাবিক, তবে আধুনিক জীবনের সুযোগ-সন্ধানে অনেকেই দ্বিতীয় দেশের নাগরিকত্ব নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিশেষ করে ভিনদেশি কাউকে বিয়ে করার মাধ্যমে অনেক দেশেই নাগরিকত্ব পাওয়ার পথ খুলে যায়। আগে যেখানে চিঠি ছিল সম্পর্কের মাধ্যম, আজ প্রযুক্তি সেই দূরত্ব ঘোচাতে ভূমিকা রাখছে। পড়াশোনা, চাকরি বা ভ্রমণের সূত্রে গড়ে

গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম এক দেশ
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান। তবে সেই ঘোষণাকে লোক দেখানো ও প্রতারণামূলক বলে উল্লেখ করেছে ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক হারেৎজ। দৈনিকটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিকে তুরস্কের চাপের মুখে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে তেল সরবরাহ বন্ধের কথা জানায়।





