পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সেই হিসাবে এর ঠিক পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সম্ভাব্য এই হিসাব অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত টানা সরকারি ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যোগ হলে দেশটির বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।
আরও
তবে এই তারিখটি এখনই চূড়ান্ত নয়। ইসলামি বর্ষপঞ্জির প্রতিটি মাসের মতো জিলহজ মাস শুরুর বিষয়টিও নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখা সাপেক্ষে এই পবিত্র উৎসবের তারিখ ও ছুটির হিসাবে সামান্য পরিবর্তন আসতে পারে।








![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)


