Long Popup (2)
সর্বশেষ

দেশে ফিরতেই খুন হলেন ওমান প্রবাসী

টাইটেল (21) 20250920021202ProbashircityWebPopupUpdate

চট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফাহিমের ছুরিকাঘাতে মোহাম্মদ মামুন নামে এক ওমান প্রবাসী মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Omani expatriate stabbed to death by chhatra league leader

নিহত মামুন উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান শুক্রবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মামুন সম্প্রতি বিদেশ থেকে আসেন। এরপর তাকে ফাহিম তার ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate