
ইউরোপে অসচেতন আচরণে গুনতে হবে লাখ টাকা!
ইউরোপের গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে এবার কঠোর নিয়ম চালু করেছে বিভিন্ন জনপ্রিয় দেশ। সমুদ্রসৈকত থেকে শুরু করে বিমানযাত্রা পর্যন্ত—যে কোনো অসচেতন বা বিরক্তিকর আচরণের ক্ষেত্রে পর্যটকদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য শুধুমাত্র শাস্তি নয়, বরং স্থানীয় বাসিন্দা এবং দায়িত্বশীল পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করা। তুরস্কের আনতালিয়ায়

বিমানবন্দরে ভুয়া পাসপোর্টে জার্মানি যাত্রার চেষ্টা, বাংলাদেশি আটক
ভুয়া পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে ফ্লাইট ধরার মুহূর্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার (৯ আগস্ট) অভিযুক্তকে বারাকপুর আদালতে তোলা হবে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির

গ্রিসে ২১০ বাংলাদেশি পেলেন বিনামূল্যে পাসপোর্ট
গ্রিসের নিয়া মানোলদা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের সচিব রাবেয়া বেগম গতকাল ক্ষতিগ্রস্ত ২১০ জন প্রবাসী বাংলাদেশির হাতে বিনামূল্যে নতুন পাসপোর্ট তুলে দেন। একইসঙ্গে পাঁচ শতাধিক প্রবাসীকে প্রদান করা হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার সরকারি সনদপত্র। চলতি বছরের ১৩ মে রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৫০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের দাম্মাম শহরের কাছে সড়ক দুর্ঘটনায় কটিয়াদী উপজেলার মো. মুকসুদ মিয়া (৪৬) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও দুইজন বাংলাদেশি প্রাণ হারান। নিহত মুকসুদ মিয়া কটিয়াদী পৌরসভার তেলিচারা মহল্লার বাসিন্দা এবং মরহুম মো. রঙ্গু মিয়ার ছেলে। সংসারের উন্নতির জন্য তিনি বহু বছর আগে জীবিকার তাগিদে সৌদি

আসমার তৈরি পাটের ব্যাগ যাচ্ছে ওমানে
শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের আসমা আক্তার পাটের ব্যাগ তৈরি করে দেশ-বিদেশে সাড়া ফেলেছেন। পরিবেশবান্ধব এই ব্যাগ এখন যাচ্ছে ওমানে। প্রথমবারের মতো এক লাখ পিস পাটের ব্যাগ রপ্তানির অর্ডার পেয়েছেন তিনি। এর আগে তার তৈরি ব্যাগ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি অনেক বেকার নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

বিমানে হামলায় ৪০ জন নিহতের ঘটনাকে ভুয়া বলছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত সুদানের সেনাবাহিনীর বোমা হামলায় তাদের একটি বিমান ধ্বংস করার অভিযোগকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ঘটনার কোনো প্রমাণ নেই এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে সুদানের পক্ষ থেকে দাবি করা হয়, বিমান ধ্বংসের ঘটনায় কলম্বিয়া থেকে আসা ৪০ ভাড়াটে সেনাসদস্য

চট্টগ্রামের প্রবাসীরা সাবধান
চট্টগ্রামে প্রবাসী যাত্রীদের লক্ষ্য করে সক্রিয় এক সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, চক্রটি দেশীয় হলেও এর নেতৃত্ব ও তথ্য পাচার হতো বিদেশ থেকে।

বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা দেবে হাইকমিশন
মালয়েশিয়ার জোহর প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট সেবা কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ও ১০ আগস্ট জোহর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজে বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট প্রদানের সেবা দেওয়া

নিখোঁজের দুদিন পর কবরস্থান থেকে মরদেহ উদ্ধার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর ফারুক মুন্সি (৩৫) নামের এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক মুন্সি উপজেলার চান্দলা গ্রামের মধ্যপাড়ার মৃত খোরশেদ মুন্সির ছেলে। দীর্ঘদিন বিদেশে থাকার পর তিনি

সৌদিতে মারা যাওয়া প্রবাসীর লাশ আনতে পরিবারের আকুতি
সৌদি আরবে মৃত্যুবরণ করা চট্টগ্রামের বোয়ালখালীর প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার। মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মহসিন সম্প্রতি অসুস্থ হয়ে সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত





