সর্বশেষ

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

Nepali woman stabbed in maldives, bangladeshi youth arrestedWeb Popup (3)

মালদ্বীপে এক নেপালি নারীকে ছুরিকাঘাতের অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভুক্তভোগী ২১ বছর বয়সি নেপালি নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে সংলগ্ন হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে, এদিন দুপুরের দিকে হুলহুমালের প্রথম ফেজে ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই পুলিশ আহত নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করে এবং জাহাঙ্গীর মিয়াকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে।

পরে প্রমাণের ভিত্তিতে তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত উদঘাটন এবং উদ্দেশ্য নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

মালদ্বীপ পুলিশ সার্ভিস বলছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মামলার অগ্রগতির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup