সর্বশেষ

এখন ক্বাবা প্রাঙ্গণেও টিকটক বানাচ্ছে নারীরা!

Untitled 1.pngdfgfgbWeb Popup (3)

পবিত্র ক্বাবায় ইবাদতের নামে টিকটক লাইভে কান্নার অভিনয় করার সময় দুই তুর্কি তরুণীকে বাধা দিয়েছেন সেখানকার এক নারী নিরাপত্তারক্ষী। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। পবিত্র এই স্থানের গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় নিরাপত্তারক্ষীর এই তাৎক্ষণিক পদক্ষেপ অনলাইনে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

দেখা গেছে, বোরকা পরিহিত দুই তুর্কি নারী কাবা প্রাঙ্গণে ইবাদতের নামে টিকটকে লাইভ করছিলেন। এ সময় লাইভে ভিউ বাড়াতে তাঁদের একজনকে ক্যামেরার দিকে তাকিয়ে কৃত্রিমভাবে কান্নার অভিনয় করতে দেখা যায়। বিষয়টি সেখানে দায়িত্বরত এক নারী স্বেচ্ছাসেবকের নজরে এলে তিনি দ্রুত তাঁদের কাছে ছুটে এসে তাঁদের রেকর্ডিং বন্ধ করতে নির্দেশ দেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

সাধারণত কাবা প্রাঙ্গণে ব্যক্তিগত স্মৃতি ধরে রাখার জন্য সাধারণ ছবি বা ভিডিও ধারণ করার সুযোগ দেওয়া হয়। তবে এমন কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ, যা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটায়, চলাচলে বাধা সৃষ্টি করে কিংবা পবিত্র স্থানের মর্যাদাহানি করে। এক্সের ব্যবহারকারীরা বলছেন, পবিত্র স্থানটি কোনোভাবেই লোকদেখানো প্রদর্শনীর মঞ্চ নয়। নিছক সামাজিক যোগাযোগমাধ্যমের ভিউ বাড়ানোর জন্য এমন নাটকীয় আচরণ পবিত্র কাবা শরিফের মর্যাদার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup