
রত্নপাথরের খোঁজে ওমানের পাহাড়ে লোকমানের অনুসন্ধান
ওমানের কুরিয়াত অঞ্চলের তরুণ পর্বতারোহী লোকমান সাঈদ আল হুতি শুধু পাহাড়ে হাইকিং করেন না, তিনি ভূতাত্ত্বিক সোনা ও মূল্যবান রত্নপাথর অনুসন্ধানে সময় দিচ্ছেন। ২০১৫ সাল থেকে শুরু হওয়া তার অনুসন্ধান অভিযান তাকে ওমানে এমন কিছু জায়গায় নিয়ে গেছে, যেখানে খুব কম মানুষ পা দিয়েছেন। লোকমান বিভিন্ন ধরণের রত্ন যেমন অ্যাগেট,

সুখবর, প্রবাসীদের আকামা কার্ডের মেয়াদ ৩ বছর করল ওমান
ওমানে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট কার্ড এখন এক বছর, দুই বছর বা তিন বছর মেয়াদের মধ্যে পছন্দ করতে পারবেন। প্রতি মেয়াদের জন্য নতুন কার্ড নেওয়া বা নবায়নের খরচ আলাদা হবে। এক বছরের জন্য ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল, আর তিন বছরের জন্য ১৫ রিয়াল ফি দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের এক বছরে ব্যর্থতা ও সফলতা কোথায়?
বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে মূল্যায়নে প্রশংসার তুলনায় সমালোচনার দিকটাই বেশি সামনে এসেছে। পর্যবেক্ষক ও বিশ্লেষকদের আলোচনায় অর্থনীতি, বিচার সংস্কার ও মব ভায়োলেন্স ইস্যু প্রাধান্য পাচ্ছে। সরকারের এক বছরের সফলতা-ব্যর্থতার তালিকায় অর্থনীতিকে স্থিতিশীল রাখার প্রচেষ্টাকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক

বাংলাদেশীদের ঘামে ফলছে ওমানের কৃষি
প্রখর রোদ, শুষ্ক বাতাস আর মরুভূমির তপ্ত মাটির মাঝেও থেমে নেই প্রবাসী বাংলাদেশিদের কৃষিযাত্রা। হাতে কোদাল, কাঁধে দায়িত্ব আর হৃদয়ে অদম্য স্বপ্ন নিয়ে তারা ওমানের কৃষিক্ষেত্রে গড়ে তুলছেন সবুজের এক অনন্য দৃষ্টান্ত। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়েন মাঠে। ঘণ্টার পর ঘণ্টা নিরলস পরিশ্রমে মরুর বুকে ফলাচ্ছেন খেজুর, সবজি,

ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি ভুক্তভোগী পরিবারের
ইয়েমেনে ব্যবসায়ী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে নিহত তালাল আবদো মাহদির পরিবার। নিহতের ভাই আবদুল ফাত্তাহ মাহদি এ নিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষের কাছে তৃতীয়বারের মতো আনুষ্ঠানিক আবেদন করেছেন। শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তাদের পরিবার ইয়েমেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের

গাজা দখলের পরিকল্পনা, যা বলল ওমান
গাজা উপত্যকায় সামরিক দখল আরও মজবুত করার ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছে ওমান। দেশটি বলেছে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও বৈধতার প্রতি প্রকাশ্য অগ্রাহ্যতা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার হরণ, যা কোনো জবাবদিহিতা ছাড়াই অব্যাহত রয়েছে। শনিবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনিদের ওপর চলমান অবিচার

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন ভঙ্গ ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক

আমিরাতে সড়কে প্রাণ গেল প্রবাসী দম্পতি
সংযুক্ত আরব আমিরাতের আল ধান্নাহ সিটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের তিন শিশু সন্তান প্রাণে বেঁচে গেলেও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রতিবেদনে বলা হয়, ভোর ৩টার দিকে দম্পতি রাজধানী

১৮ ঘণ্টা ভ্রমণ করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
প্রায় পাঁচ মাসের মহাকাশ মিশন শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে জানানো হয়, ফিরতি যাত্রায় ছিলেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স,

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব
অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরব। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা দখলের সিদ্ধান্তকে তারা “সবচেয়ে কঠোর ভাষায়” নিন্দা জানাচ্ছে। রিয়াদের অভিযোগ, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে





