
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
জাতিসংঘের তথ্যানুসারে, গাজার প্রায় ৮৭ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, ইসরায়েলের আরও সামরিক অগ্রযাত্রা গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গাজা শহরে ইসরায়েলের নতুন দখল পরিকল্পনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তীব্র সমালোচনা করেছে। তারা মনে করছে, এই পদক্ষেপ

বিমানবন্দরে প্রবেশের নতুন নিদের্শনা জারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা

ওমানের দূতাবাসে প্রবাসীদের পাসপোর্ট সেবা শুরু
ওমানের খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কনস্যুলার ট্যুরের আওতায় ই-পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করার পর তালিকা তৈরি করেছে, যা দুইভাগে ভাগ করা হয়েছে — তালিকা-১ ও তালিকা-২। প্রতিটি তালিকায় নাম থাকা সেবাপ্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে

বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে ওমান
ওমানের আকাশে বর্তমানে ঝরে পড়ছে পারসিয়েড উল্কাবৃষ্টি, যা জ্যোতির্বিদ্যা প্রেমীদের মুগ্ধ করছে তার অপূর্ব সৌন্দর্যে। দেশের বিভিন্ন গভর্নরেট থেকেই খালি চোখে এই দৃশ্য দেখা সম্ভব, বিশেষত শহরের কোলাহল ও আলো দূষণ থেকে দূরের অন্ধকার এলাকায়। প্রতি বছরের মতো এবারও এই মহাজাগতিক দৃশ্য চলবে ২৪ আগস্ট পর্যন্ত। তবে আগামী মঙ্গলবার সন্ধ্যা

বিমান সফলভাবে অবতরণের পরও সকল যাত্রী নিহত!
১৯৮০ সালের ১৯ আগস্ট, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৩ রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে ৩০১ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে রিয়াদ বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিখুঁতভাবে অবতরণও করান। তবে এ নিরাপদ অবতরণের পরও

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা
আগামী ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে। সফরে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন সৌদির নারী
সৌদি আরবের তাইফে এক নারী মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে তিনি নিজের লিভারের ৮০ শতাংশ দান করেছেন। দীর্ঘদিন কিডনি বিকল হয়ে ডায়ালাইসিসে ভুগছিলেন ওই নারী। নুরা সালেম আল-শাম্মারি, মাজেদ বালদাহ আল-রোকির প্রথম স্ত্রী, বহু বছর ধরে দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াধ আল-সাদির কষ্ট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ভারতে গ্রেপ্তার
বাংলাদেশের আদালতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (১০ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল হোসেন পৌতুনদার, যিনি কুদ্দুস রহিম

আমিরাতে পুলিশের উদ্ভাবনী প্রশিক্ষণে বাংলাদেশি এসপি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ পুলিশ ইনোভেশন অ্যান্ড লিডারশিপ (পিআইএল) ডিপ্লোমা প্রোগ্রামে অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করেছেন পুলিশ সুপার (এসপি) মারূফ আব্দুল্লাহ্। প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণে বিশ্বের ৩৮টি দেশের ৫৪ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি মনোনীত হন। প্রশিক্ষণে আধুনিক পুলিশ কৌশল, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফরেনসিক ব্লকচেইন প্রযুক্তি ও

বিমানের বাথরুমে যাত্রীর এ কী কান্ড!
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্বাভাবিক ঘটনায় চার ঘণ্টা বিলম্ব হয়। বিমানের সামনের দিকের বাথরুমে এক যাত্রী গাঁজা সেবন করলে ধোঁয়ার প্রভাবে পাইলটের ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার আশঙ্কা দেখা দেয়। পেশাগত জীবনে ঝুঁকি এড়াতে তিনি ফ্লাইট পরিচালনায় অস্বীকৃতি জানান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুরুতে বিমানে কিছু





