সর্বশেষ

আমিরাতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’

World's first 'net zero energy mosque' being built in the emiratesProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মাসদার সিটিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি’ মসজিদ, যা নিজস্ব চাহিদা অনুযায়ী শতভাগ শক্তি নিজেই উৎপাদন করবে। প্রাচীন মাটির স্থাপত্য কৌশল এবং আধুনিক সৌর প্রযুক্তিকে যুক্ত করে করে তৈরি এই মসজিদটি পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

43 2509271842

ব্রিটিশ সংস্থা অরুপের নকশায় নির্মিতব্য এই মসজিদে প্রায় ১,৩০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬০ মিটার চওড়া ও ৭ মিটার উঁচু মাটির তৈরি কিবলা প্রাচীর, যা সূর্যের তীব্র তাপ থেকে মসজিদকে রক্ষা করবে। মসজিদের ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে, যা এর প্রয়োজনীয় সমস্ত শক্তির জোগান দেবে।

মসজিদটিতে এক-তৃতীয়াংশ কম শক্তি এবং অর্ধেকের বেশি পানি ব্যবহারের প্রযুক্তি রয়েছে। ভেতরে থাকা স্মার্ট সেন্সর মুসল্লিদের উপস্থিতি এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে, যা শক্তির অপচয় রোধ করবে। কর্মকর্তারা আশা করছেন, এই মসজিদটি ভবিষ্যতে অন্যান্য সামাজিক ভবন নির্মাণের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate