
ওমানি মুদ্রার আজকের রেট ( ১৪ সেপ্টেম্বর )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

কুয়েতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
কুয়েতে একই দিনে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কার্যকর হয়। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি নাগরিক, দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি ছিলেন। স্থানীয় দৈনিক আল-সেয়াসাহ ও আরব টাইমসের খবরে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানের মতো

দিল্লি-মুম্বাই হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ইমেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়। খবরটি ছড়িয়ে পড়তেই উভয় আদালত প্রাঙ্গণ খালি করে নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, প্রথমে দিল্লি হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল

বিশ্বে প্রথম ‘এআই’ মন্ত্রী
আলবেনিয়ায় ইতিহাস গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা দিয়েছেন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই ডিজিটাল মন্ত্রীর নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’। দিয়েলা মূলত সরকারি দরপত্র ব্যবস্থাপনা ও বিভিন্ন নথি প্রদান তদারকি করবে। নাগরিকদের কণ্ঠনির্ভর নির্দেশনা বুঝে মুহূর্তেই সরকারি কাগজপত্র

মদিনার মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড বিস্ফোরণ (ভিডিও)
সৌদি আরবের পবিত্র মদিনা শহরে মসজিদে নববীর কাছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি সেনারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলক পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মসজিদে নববী প্রশাসন ঘটনাটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

ডাব পাড়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী’র উপর হামলা
চাঁদপুরের হাজীগঞ্জে ডাব পাড়াকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মহাব্বতপুর গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মো. সামাদ গাজীর বাড়ির সামনে থাকা একটি নারকেল

মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে উঠেছে ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায়। গাজা, লেবানন ও সিরিয়ার পাশাপাশি কাতার, তিউনিসিয়া ও ইয়েমেনেও ইসরায়েলের আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক হামলা পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার মতো সংকট তৈরি করছে। গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক

ওমানে কর্মস্থলে দেয়াল ধসে প্রাণ গেল বাংলাদেশির
ওমানের মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ওমানে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে ‘বিড়ম্বনা’
বাংলাদেশি পাসপোর্টধারীদের ভ্রমণে নানা বিড়ম্বনার খবর বাড়ছে। সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় ঢাকা থেকে কলম্বো গিয়েছিলেন সাইফুর রহমান। সেখানে পৌঁছে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে এবং আরও কয়েকজন বাংলাদেশিকে ইমিগ্রেশনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, ভিসার অপব্যবহার বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে যাচাই করা হচ্ছে। সাইফুর রহমানের অভিযোগ, অন্য দেশের

বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত
কুয়েতে হত্যা ও মাদক পাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি এবং দুইজন ইরানি নাগরিক রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা নিশ্চিত করেছে। আল-সেয়াসাহ দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানায়, ফাঁসিতে ঝুলানোদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ






