Long Popup (2)
সর্বশেষ

টিকটকে প্রেম: প্রবাসীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

Foraimner 20260411ProbashircityWebPopupUpdate

কুমিল্লার বুড়িচংয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগী প্রবাসীর মা রমুজা বেগম বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জান্নাতুল ফেরদৌসের। বিয়ের পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ফারুক। সেখান থেকে নিয়মিত পরিবারের জন্য টাকা পাঠাতেন তিনি। ফারুক-জান্নাতুল দম্পতির দুই ছেলে রয়েছে। তবে গত দেড় বছর ধরে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে জান্নাতুলের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ পাঁচ হাজার টাকা নিয়ে প্রেমিক আনিসুরের সঙ্গে পালিয়ে যান জান্নাতুল। এ সময় তিনি পাঁচ বছর বয়সী বড় ছেলেকে ঘুমন্ত অবস্থায় রেখে দুই বছরের ছোট ছেলেকে সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে ছোট ছেলেকে বাবার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানাবাড়িতে রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী ওমর ফারুক মুঠোফোনে আক্ষেপ করে বলেন, তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন এবং তাঁর দুই সন্তান মা-হারা হলো। একজন প্রবাসী হিসেবে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ও আনিসুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনিসুরের বাড়ি চান্দিনার বেলাশর সিনেমা হল–সংলগ্ন এলাকায় এবং তাঁর বাবার নাম মো. ইউনুস। এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate