
জামায়াতের সঙ্গে থাকা দলগুলোর ভূমিকা গত নির্বাচনে কী ছিল: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দ্বাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী দলগুলোর ভূমিকা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জনগণ জানতে চায় ২৪-এর সংসদ নির্বাচনে এসব দলের কার্যক্রম কী ছিল এবং তা প্রকাশ করা জরুরি। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি
বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি মাইনুল ইসলাম। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা

সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই প্রবাসী
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েন দুই ভারতীয় নাগরিক। যৌনকর্মীদের হোটেলে ডেকে এনে তাদের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেন তারা। এ ঘটনায় আদালত গত শুক্রবার (৩ অক্টোবর) অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসানকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড ও ১২ বেত্রাঘাতের সাজা দেন। সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস

স্বামীকে জবাই করে গর্তে পুতে রাখার চেষ্টা স্ত্রীর
ফরিদপুরের সদরপুরে এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করার চেষ্টা চালিয়েছেন স্ত্রী লাবনী আক্তার (২৮)। এ ঘটনায় তার মা শহিদা বেগম ও দাদিশাশুড়ি জোনকী বেগমও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর বিমানবন্দরে আটক
হালট্রিপ কেলেঙ্কারির মূলহোতা মোহাম্মদ তাজবীর হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তাজবীর ছিলেন হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক, যিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, রাতে বিমানবন্দর এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়।

‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে টিকে থাকতে চায়, তবে তাদের এই সমর্থন বন্ধ করতেই হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। সেনাদের উদ্দেশে দ্বিবেদী বলেন, “যদি ঈশ্বর চান,

রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা দিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস নির্ভর করছে নতুন চাঁদ দেখার ওপর। আবুধাবির স্থানীয় সময় অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদ জন্ম নিলেও সূর্যাস্তের

দুই বছর ধরে লিবিয়ায় বন্দি আসলাম, ৪৮ লাখেও মেলেনি মুক্তি
অভাবের সংসার ঘুচিয়ে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিদেশ পাড়ি জমাতে গিয়ে দুঃস্বপ্নে পড়েছেন মাদারীপুরের যুবক আসলাম চৌকিদার। দালালের প্রলোভনে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছালেও প্রায় দুই বছর ধরে বন্দিশিবিরে আটক রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে বারবার মুক্তির জন্য ৪৮ লাখ টাকা দেওয়ার পরও তার মুক্তি মিলছে না। আসলাম মাদারীপুরের ডাসার উপজেলার

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজার সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়। এতে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতদল যাত্রীদের ওপর

যুক্তরাজ্যে অবদান রাখলেই আনা যাবে পরিবার
যুক্তরাজ্যে শরণার্থীদের পরিবার পুনর্মিলনের স্বয়ংক্রিয় অধিকার বাতিলের ঘোষণা দিয়েছে লেবার সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আশ্রয় পাওয়া ব্যক্তিদের শুধু শরণার্থী মর্যাদা পেলেই হবে না, তাদের প্রমাণ করতে হবে যে তারা সমাজে ইতিবাচক অবদান রেখেছেন। কেবল তখনই স্বামী-স্ত্রী ও সন্তানদের দেশে আনার অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার রাতে এক ঘোষণায়





