
রাষ্ট্রপতির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এবং তাঁর সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া এই পদক্ষেপে কিউবার প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ
ইউরোপে অনিয়মিত অভিবাসনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত পথ হিসেবে আবারও সামনে এসেছে সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের চলতি বছরের (২০২৫) প্রথম ছয় মাসের প্রতিবেদনে দেখা গেছে, এই পথে অভিবাসন প্রবণতা বেড়েছে ১২ শতাংশ, যেখানে বাংলাদেশি নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ। বিশেষ করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে

যে কোনো দেশের ভিসা পেতে হোঁচট খাচ্ছেন বাংলাদেশিরা
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। ভারতের চেন্নাইয়ে এশিয়ান কলেজ অব জার্নালিজমে ফুল স্কলারশিপে সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে সুযোগ পেলেও ভিসা না পাওয়ায় এখনো ক্লাসে যোগ দিতে পারেননি রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। গত ১১ জুন আবেদন করার পরও ভারতীয় ভিসা না পাওয়ায় তার মধ্যে স্কলারশিপ

ভিসায় নতুন ফি, বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত এক নতুন আইনে স্বাক্ষর করেছেন। এই আইনের আওতায় ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীদের ২৫০ মার্কিন ডলার (প্রায় ৩০ হাজার টাকা) অতিরিক্ত ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ গুনতে হবে। ফলে পর্যটন, শিক্ষার্থী ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিসহ অন্যান্য দেশের

বিমানে বোমার হুমকিতেও প্রেমিকাসহ ছেলের নেপালযাত্রা আটকাতে পারেননি মা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা একটি নম্বর থেকে ফোন আসায় নিরাপত্তা সতর্কতায় প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক না পাওয়ায় উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্যে যাত্রা করে। র্যাবের

মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিলেন: পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবায় আরও কার্যকরী উদ্যোগ হিসেবে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। হাইকমিশনে পৌঁছালে তৌহিদ হোসেনকে ফুল

আমিরাতে ভিসা সমস্যায় চরম দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যারা দেশটির অন্যতম বড় শ্রমশক্তি হিসেবে বিবেচিত। বর্তমানে আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এসব প্রবাসী রিয়েল এস্টেট, পর্যটন, সেবা খাতসহ বহু খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। তবে সাম্প্রতিক

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
ইরানে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে এক ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। আদালতের রায়ে দণ্ডিত এই ব্যক্তি একজন তরুণীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। ভুক্তভোগী তরুণীর পরিবারের অনুরোধেই তাকে জনসমক্ষে শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন। ঘটনার শিকার তরুণীর পরিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা।

আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
২০২৫ সালের হজ কাফেলায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া প্রাক-নিবন্ধনের আগেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে চিকিৎসাসেবা নিয়েছেন ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে প্রায় ৬৯ হাজার বাংলাদেশি। এসব হাজির অনেকে হজের প্রস্তুতির আগেই জটিল রোগে

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে প্রবাসী শ্রমিক নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গাঁজা খামারে অভিবাসন বিভাগ ICE-এর অভিযানে গুরুতর আহত হয়ে এক অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত অভিযানে ৩০ ফুট উঁচু থেকে পড়ে গুরুতর আহত হন জেমি অ্যালানিস নামে ওই শ্রমিক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, অ্যালানিস গত ১০ বছর





