সর্বশেষ

বিমানের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, অতঃপর…

Passenger's power bank catches fire on planeWeb Popup (3)

ভারতের দিল্লি বিমানবন্দরে রোববার (১৯ অক্টোবর) একটি বিমান উড্ডয়নের ঠিক আগে যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় কোনো দুর্ঘটনা ঠেকানো গেছে।

জানা গেছে, দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ ট্যাক্সিং করার সময় এক যাত্রীর আসনের পকেটে রাখা ইলেকট্রনিক যন্ত্রে অল্পমাত্রার আগুন ধরে যায়। কেবিন ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিভিয়ে দেন।

ইন্ডিগো এ ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়। যাত্রীরা পুরো সময় শান্ত ছিলেন এবং কেবিন ক্রুর সঙ্গে সহযোগিতা করেছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২০ নিও বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়। তবে ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

এ ঘটনা ভারতের আগে আন্তর্জাতিকভাবে ঘটে যাওয়া লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত আগুনের ঘটনার সঙ্গে মিল রাখে। এর আগে চীনের হাংজু থেকে সিউলগামী এয়ার চায়নার একটি বিমানেও লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লেগেছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup