
ইসরায়েলে হুথিদের ড্রোন হামলায় ২২ জন আহত
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাত শহরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। পুলিশ সাধারণ নাগরিককে বিস্ফোরণস্থলে যেতে এবং কোনো ধাতব বা আতশবাজি-ধ্বংসাবশেষ স্পর্শ না করার নির্দেশ দিয়েছে। হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে।

সৌদিতে ইসরায়েলিদের বহনকারী বিমানের জরুরি অবতরণ
মাঝ আকাশে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ইসরায়েলিদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি অবতরণ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের উদ্দেশে রওনা দিয়েছিল। হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা

মুসলিম নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা উপস্থাপন ট্রাম্পের
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের কাছে শান্তির প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার এ তথ্য প্রকাশ করেছে। সূত্র

ওমানসহ আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী?
কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলায় হামাসের পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হওয়ার পর উপসাগরীয় দেশগুলো নতুন করে নিরাপত্তা সতর্কতা গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় জরুরি বৈঠক করে। বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, কাতারের ওপর হামলা মানে সব সদস্য রাষ্ট্রের ওপর

‘দেশেই ভোট নিয়ে কথা বলতে পারছিলাম না, প্রবাসী ভোট তো দূরের কথা’
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নের সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তিনি জানান, কিছুদিন আগেও দেশে ভোটাধিকার নিয়ে আলোচনার সুযোগ সীমিত ছিল, অথচ এখন প্রবাসীদের ভোটে অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বাংলাদেশ হাইকমিশন লন্ডন এবং প্রবাসী বাংলাদেশিদের

আজহারীকে ফুলের শুভেচ্ছা জানান বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি
কাতারে পৌঁছেই বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক প্রবাসী তার আগমন উপলক্ষে ভিড় জমায় এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান। এক সপ্তাহের সফরে ড. আজহারী কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় করলেন বাংলাদেশি
বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর চূড়া স্পর্শ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উচ্চতায় অবস্থিত এ শৃঙ্গ জয় করেন। গত ১ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিলেন তিনি। অভিযান শুরুর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে জাতীয়

প্রবাসীর বিয়েতে বরযাত্রী হলেন সৌদির কফিল, অভিভূত স্থানীয়রা
মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়েছে। গ্রামের যুবক আলী হোসেনের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে সৌদি আরব থেকে দুই নাগরিক হেলিকপ্টারে করে উপস্থিত হন। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য ও আনন্দ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সৌদি আরবের আল জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানের দুই

প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশি দূতাবাসের সতর্কতা
মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সে দেশের সরকার। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, কোনো প্রবাসী কর্মী মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে তাকে ১০ বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া ‘ফ্রি ভিসা’ নামে

সুখবর, বিমান ভাড়ায় অবিশ্বাস্য ছাড়!
সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধান দুটি বিমান সংস্থা, সৌদিয়া এবং ফ্লাইঅ্যাডিল, আকর্ষণীয় ছাড়ে টিকিট বিক্রি শুরু করেছে। অভ্যন্তরীণ রুটে মাত্র ৯৫ সৌদি রিয়াল (প্রায় ৯৩ আরব আমিরাত দিরহাম) ভাড়ায় টিকিট কেনা যাচ্ছে। আসন্ন শীতকালীন ভ্রমণ মৌসুমকে কেন্দ্র করে দেওয়া এই অফারের আওতায় অক্টোবর মাসের শুরু পর্যন্ত টিকিট





