
আমিরাতে ১৮ বছরের প্রবাসীর ৯ কোটি টাকার লটারি জয়
দুবাইয়ে অবিশ্বাস্য ভাগ্যের ছোঁয়া পেয়েছেন মাত্র ১৮ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী ছাত্র। দুবাই ডিউটি-ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্র-তে জিতে তিনি অর্জন করেছেন ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা। বিজয়ীর নাম ওয়েইন ন্যাশ ডি সুজা। মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫১০-এর এই সৌভাগ্যবান বিজয়ীর টিকিট নম্বর

সৌদিতে নতুন আইন, বেতন না দিলে কোম্পানি বন্ধ
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএইচআরএসডি) জানিয়েছে, কর্মচারীর বেতন অযৌক্তিকভাবে কম বা বেশি নির্ধারণ করা হলে, অথবা নির্ধারিত সময়ে বেতন না দিলে, মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকর্তার বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে। তিন মাস বেতন বিলম্বিত হলে কোম্পানির সব সেবা স্থগিত করা হবে। এই কার্যক্রম

প্রবাসী বাংলাদেশিদের আত্মহত্যা রোধে রাষ্ট্রদূতের সতর্কবার্তা
আর্থিক সংকট ও পারিবারিক কলহে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। শুধু গত এক বছরে সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৩২ জন বাংলাদেশি জীবন দিয়েছেন। এ পরিস্থিতিতে আবুধাবির বাংলাদেশ রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিকদের পারিবারিক সহযোগিতা বাড়াতে এবং বিদেশযাত্রায় উচ্চ সুদের ঋণ এড়িয়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের ঋণ সুবিধা গ্রহণের পরামর্শ

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি, ১৬ বাংলাদেশিসহ আটক ১৯
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ মোট ১৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১১ আগস্ট) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অভিযান তামান মালুরি এলাকার চারটি স্থানে পরিচালিত হয়। পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা

ভিসা পেতে দিতেই হবে সাক্ষাৎকার! আসছে নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এসেছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীর জন্য সাক্ষাৎকারে (ইন-পার্সন ইন্টারভিউ) উপস্থিত হওয়া বাধ্যতামূলক হবে। এই নিয়ম শুধু নতুন আবেদনকারীর জন্য নয়, যারা ভিসা নবায়ন করতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগে কিছু

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে মুখ খুলল সৌদি আরব!
সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি সম্প্রতি একটি প্রতিবেদনের তথ্য স্পষ্টভাবে অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল তারা ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনে জড়িত। কোম্পানির ওয়েবসাইটে সোমবার প্রকাশিত অফিসিয়াল বিবৃতিতে এই অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” হিসেবে বর্ণনা করা হয়েছে। বাহরি বলেছে, তারা সৌদি আরবের নীতি এবং ফিলিস্তিন সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক ও

সিডিউল বিপর্যয়ে বিমান, যাত্রীদের চরম ভোগান্তি
রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাম্প্রতিক উড়োজাহাজ সংকটে শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) সংস্থাটির চারটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। অপারেশনাল সমস্যার কারণে এসব ফ্লাইট আধা ঘণ্টা থেকে চার ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি-২৩৭ চার ঘণ্টা বিলম্বিত হয়ে রাত

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার
টিকটক তারকা প্রিন্স মামুন, যার আসল নাম আব্দুল্লাহ আল মামুন, আবারও গ্রেপ্তার করেছেন পুলিশ। ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানিয়েছেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। এটি তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগের ফল নয়, বরং পূর্বের

বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য
যুক্তরাজ্যে জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করেছে কোকা-কোলা। পরীক্ষায় দেখা গেছে, এই পানীয়গুলিতে ক্লোরেট নামক রাসায়নিকের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশক প্রক্রিয়ার সময় উৎপন্ন হয় এবং অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য। প্রভাবিত পণ্যগুলো ছয়

গোপালগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অনিয়মের অভিযোগ যাচাইয়ে এ সময় পাসপোর্ট অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন কর্মকর্তারা। দুদক জানায়, অভিযানের শুরুতে কর্মকর্তারা ছদ্মবেশে





