
প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এএসআই
পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে চাটমোহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে, তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (১৫ আগস্ট) সকালে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী, সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায়

সৌদিতে ক্ষুধায় প্রবাসীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ সাফিরুল ইসলাম (২৫) চাকরির আশায় সৌদি আরব গেলেও বৈধ কাগজপত্রের অভাবে সেখানে কোনো কাজ পাননি। দীর্ঘ ১৫ মাস রাস্তায়, মসজিদে এবং ফ্লাইওভারের নিচে অনাহারে কাটানোর পর তাঁর জীবন শেষ হয় সৌদি আরবের একটি হাসপাতালের গেটে। সাফিরুল উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিনমজুর মো. জলিল শেখের ছোট

ওমান প্রবাসীর ঘরে মিললো ৩০টি বোমা!
শরীয়তপুরের নড়িয়ায় ওমান প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে বিপুল সংখ্যক হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের দিন (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাতবোমা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে

ইন্টারকন্টিনেন্টালে ডিনার করলে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ
অতিথি আপ্যায়ন আর বৈচিত্র্যময় মনোলোভা খাবার আর চট্টগ্রামের আদি আভিজাত্যের মনোমুগ্ধকর স্বাদ তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চলছে দশদিনব্যাপী চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যাল। এই সময়ের মধ্যে কেউ ডিনার করলে তিনি পাবেন প্রবাসীর হেলিকপ্টারে ভ্রমণের এক দারুন সুযোগ। অফারটি চলবে ২৩ আগস্ট নাগাদ। ঐতিহ্যবাহী মেজবানি, কালা ভুনা আর নানা স্বাদের বিরিয়ানি, শুটকি, গলদা

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের রিয়াদে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তরুণ প্রবাসী আরিফ আহমেদ রনি (৩০)। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত দুই মাস ধরে সেখানে আইসিইউতে ছিলেন রনি। রনির বাড়ি তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি বৃহত্তর রামগতি

বিদেশফেরত কৃষকের হাতে সৌদি খেজুরের সাফল্য
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের কৃষক আবদুল মোতালেব প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর চাষে সাফল্য পেয়ে দেশজুড়ে আলোচনায় এসেছেন। এলাকায় এখন তিনি পরিচিত “খেজুর মোতালেব” নামে। সাত বিঘা জমির বাগান থেকে বছরে প্রায় ৫০ লাখ টাকা আয় করে তিনি হয়ে উঠেছেন দেশের অসংখ্য চাষির অনুপ্রেরণা। ১৯৯৮ সালে কর্মসংস্থানের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার চারটিই মধ্যপ্রাচ্যের
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা নির্ধারণে সাধারণত মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার ধরা হয়। মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি প্রভাবশালী ১০টি মুদ্রার তালিকা প্রকাশ করেছে, যেখানে শীর্ষে রয়েছে কুয়েতি দিনার। এক কুয়েতি দিনারের বিপরীতে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। কুয়েত তেল রপ্তানির মাধ্যমে বিপুল

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২৯ জন প্রবাসীকে প্রবেশে বাধা
মালয়েশিয়ায় ভ্রমণ ভিসার শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ ২২৯ জন বিদেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার টিভি তিগা এ খবর প্রকাশ করে। কেএলআইএ টার্মিনাল-১ ও

১৩ বছরের ঘাম ঝরানো উপার্জন নিয়ে প্রেমিকের হাত ধরেছেন প্রবাসীর স্ত্রী
১৩ বছরের প্রবাস জীবনে কঠোর পরিশ্রমে উপার্জিত প্রায় ৮০ লাখ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইসরাফিল হোসেন। স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে শান্তিতে দিন কাটানোর। কিন্তু দেশে ফেরার আগমুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যায়—স্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট খালি করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। নন্দীগ্রামের থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস

আওয়ামী লীগ নেতার হয়রানি থেকে বাঁচতে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনের নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকার ও তার স্ত্রী মারজিয়া খাতুন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে তারা বিষয়টি প্রকাশ করেন। একইসঙ্গে তারা জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন। প্রবাসী দম্পতি জানান, দীর্ঘ





