সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে দেড় হাজারের বেশি ইয়াবা উদ্ধার

Over 1,500 Yaba pills recovered from passenger's luggage at Dhaka AirportWeb Popup (3)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে এক হাজার ৬৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে চেক-ইন প্রক্রিয়ার সময় বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ইউনিটের সদস্য এএসজি আবুল কালাম তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্র জানায়, আটক যাত্রী মো. সামির (পাসপোর্ট নং A18310312) ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের ছেলে। চেক-ইনের সময় তার লাগেজে সন্দেহজনক বস্তু শনাক্ত হলে তল্লাশিতে ইয়াবাগুলো পাওয়া যায়।

মাদক উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে যাত্রীকে অফলোড, আটক এবং হেফাজতে নেয়। জব্দকৃত মাদকদ্রব্যের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) জানায়, নিরাপত্তাকর্মী আবুল কালামের সতর্ক দৃষ্টি ও দায়িত্বশীলতার কারণেই মাদক পাচারের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের এই সফলতা দেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, আন্তর্জাতিক রুটে অবৈধ মাদক পরিবহন রোধে চেকিং কার্যক্রম আরও কঠোর করা হবে এবং যাত্রী নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা রাখা হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup