সর্বশেষ
Oman bn

ওমানে ব্যাপক হারে ডিজেল চুরি, ট্যাঙ্কারসহ গ্রেপ্তার ২

ওমানের দাহিরা প্রদেশে জ্বালানি তেল চুরির একটি বড় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইবরি উইলায়েতের একাধিক ফিলিং স্টেশন থেকে সংগঠিতভাবে ডিজেল চুরির ঘটনায় দীর্ঘদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে শেষ পর্যন্ত সন্দেহভাজনদের আটক করা
Iran announces discovery of huge gold reserves

এবার স্বর্ণের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা ইরানের

পাকিস্তানের পর এবার ইরানেও স্বর্ণের বিশাল মজুত আবিষ্কার হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত শাদান স্বর্ণখনিতে পাওয়া এ মজুতকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কারগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে। সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় নতুন স্বর্ণ মজুতের সত্যতা ইতোমধ্যে নিশ্চিত করেছে। ফার্স নিউজ এজেন্সির
Mining site in saudi arabias najran region

সৌদিতে বিশাল খনিজ সম্পদ আবিষ্কার

সৌদি আরবের নাজরান অঞ্চলে বিশাল আকারের মূল্যবান খনিজ সম্পদের মজুতের সন্ধান মিলেছে। দেশটির অন্যতম শীর্ষ খনি প্রতিষ্ঠান আলমাসানে আলকোবরা মাইনিং কোম্পানি (এএমএকে) নিশ্চিত করেছে যে, প্রায় ১ কোটি ১০ লাখ টন খনিজসম্পদ শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে স্বর্ণ, তামা, দস্তা ও রূপার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ। এই আবিষ্কারকে সৌদি খনি
Both the news and the pictures circulating claiming the beheading of Bangladeshis in Dammam are fake.

সৌদিতে ২০ বাংলাদেশি প্রবাসীর শিরচ্ছেদ!

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে যে, সৌদি আরবের দাম্মামে অপহরণকারী একটি চক্রের ২০ জন বাংলাদেশির শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিষয়টি মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে দেখা গেছে, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।  
7 arrested for smuggling to Italy with fake permits

ভুয়া পারমিটে ইতালিতে পাচার, আটক ৭

বৈধ উপায়ে ইতালিতে নেওয়ার নামে ভুয়া ওয়ার্ক পারমিট ও জাল নথির মাধ্যমে কোটি টাকার প্রতারণা চালানো একটি আন্তর্জাতিক চক্রকে শনাক্ত করেছে দেশটির পুলিশ ও অ্যান্টি-মাফিয়া ইউনিট (ডিডিএ)। চক্রটির টার্গেটে ছিলেন মরক্কো, তিউনিশিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অভিবাসীরা—যারা ফ্লুসি ডিক্রির আওতায় ইতালিতে কাজের অনুমতি পেতে আগ্রহী। ইতালির তদন্ত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী,
Mother of four children on hunger strike at expatriate's house demanding marriage

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে চার সন্তানের জননীর অনশন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন চার সন্তানের জননী এক নারী। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান নিয়ে আছেন। ওই নারী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি প্রবাস থেকে দেশে আসা মোজাম্মেল হক
Dubai is offering golden visas to 200 teachers

‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে আরব আমিরাত, সুযোগ যাদের

মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদি বা স্থায়ী বসবাসের সবচেয়ে আকর্ষণীয় সুযোগ হিসেবে পরিচিত ‘গোল্ডেন ভিসা’ এখন থেকে মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এতদিন বিনিয়োগকারী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থীদের জন্যই মূলত এ ভিসা সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে মানব সেবায় নিবেদিত ব্যক্তিরাও এ সুযোগের আওতাভুক্ত
112 officials arrested for corruption in Saudi Arabia

সৌদি আরবে দুর্নীতির দায়ে ১১২ কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ, দুর্নীতি এবং সরকারি পদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সৌদি আরবের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পৌরসভা এবং গৃহায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ১১২ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) এক বিবৃতিতে জানিয়েছে, পুরো নভেম্বর মাসজুড়ে পরিচালিত ব্যাপক তদন্ত এবং পর্যবেক্ষণে
Maleshia1

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা নিয়ে গুজব

মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশি কর্মী পাঠাতে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে— এমন একটি তালিকা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত নোটিশটি যাচাই করে দেখা গেছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এ ধরনের কোনো তালিকা প্রকাশ করেনি। বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সরকারি ও কূটনৈতিক বিভিন্ন
Biman atrs

বিমানের ভাড়া বাড়বে ২২ গুণ! বিপাকে পড়তে পারেন যাত্রীরা

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) ও মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীচার্জ ২২ গুণ পর্যন্ত বাড়তে পারে। টেলিকম বিরোধ নিষ্পত্তি ও আপিল ট্রাইব্যুনালের (টিডিএসএটি) সাম্প্রতিক আদেশের পর এ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। যাত্রী ফি বিমান ভাড়ার অংশ হওয়ায় এর সরাসরি প্রভাব পড়বে টিকিটের দামে। টিডিএসএটির আদেশ অনুযায়ী,
Web Squre popup