সর্বশেষ

বিয়ের দুই দিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী

Expatriate dies in tragic accident two days before weddingWeb Popup (3)

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আসলাম (২৪)। মঙ্গলবার বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের বাসিন্দা এবং হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি মোটরসাইকেলে করে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাইপবোঝাই অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, সংঘর্ষের আঘাত ছিল অত্যন্ত গুরুতর।

স্বজনরা জানান, মাত্র সোমবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আসলাম। আগামী শুক্রবার তার বিয়ের দিন নির্ধারিত ছিল। প্রবাস থেকে ফিরে নতুন জীবনের স্বপ্ন সাজাতে না সাজাতেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়, যা পরিবার ও স্বজনদের গভীর শোকে ডুবিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বড়চওনা বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহতের চাচা ইউসুফ ড্রাইভার বলেন, প্রবাসে থেকে পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আসলাম। হঠাৎ এমন দুর্ঘটনায় তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup