
ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করল মালয়েশিয়া
ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। নতুন এই নিয়মে মিয়ানমারের পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় থাকতে পারবেন। শনিবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মিজিমা এ তথ্য জানিয়েছে। ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস জানায়, ভ্রমণ সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমতির বিষয়টি মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তাদের ওপর নির্ভর করবে।

দালাল ছাড়াই যে পার্সপোর্ট অফিসে মেলে সেবা, খুশি সেবা প্রত্যাশীরা
ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। গেটের সামনে মাইক থেকে বারবার প্রচার করা হচ্ছে, দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি সেবা নিতে আসার আহ্বান। মূল প্রবেশপথ ও দেয়ালে সেঁটে দেওয়া সতর্কবার্তায়ও লেখা রয়েছে— পাসপোর্ট সেবা নিতে হলে মূল এনআইডি, জন্মসনদ ও নাগরিক সনদ সঙ্গে আনতে হবে। এতে দালালদের

ইসরায়েলের দখলনীতি বাস্তবায়নে জড়িত ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণে সহায়তা করছে বিশ্বের বহু প্রতিষ্ঠান। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অন্তত ১৫৮টি কোম্পানি এই কার্যক্রমে জড়িত রয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘের হালনাগাদ করা ডাটাবেজে দেখা গেছে, এসব কোম্পানির অধিকাংশ ইসরায়েলি হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন,

মালয়েশিয়ার ‘মিনি পাকিস্তান’ এলাকায় বিশেষ অভিযান, বাংলাদেশিসহ আটক ১৯৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ‘মিনি পাকিস্তান’ খ্যাত চৌ কিট এলাকায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন ও রয়েল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়। প্রায় ৭০০ মিটার এলাকা জুড়ে

মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে ব্যাপক অভিযান
মালদ্বীপ সরকার অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। ‘অপারেশন কুরাঙ্গি’ নামে পরিচালিত এ অভিযানে রাজধানীসহ বিভিন্ন দ্বীপে যৌথভাবে কাজ করছে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা। ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ২ হাজার ২২ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর ২০২৩ সালের

চাঁদাবাজদের ভয়ে দেশছাড়া ওমান প্রবাসী সিআইপি!
ওমানে দীর্ঘ ৩৬ বছর ধরে ব্যবসা করছেন এবং নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশে অবদান রাখছেন প্রবাসী জাহাঙ্গীর সরদার। সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ তিনি ২০২১ ও ২০২৩ সালে সিআইপি সম্মাননা পান। আওয়ামী লীগ সরকারের সময়ে মন্ত্রীদের হাত থেকে পদক নেওয়ার সেই মুহূর্তগুলো এখনো তার সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে। তবে রাজনৈতিক পরিবর্তনের পর এ

ফ্লাইটে ধূমপান, ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা, অতঃপর…
ফুকেত থেকে মুম্বইগামী বিমানে বড় ধরনের নিরাপত্তাজনিত ঘটনা ঘটলো এক যাত্রীর বেপরোয়া আচরণে। বিমানের ল্যাভেটরিতে ধূমপান করে আতঙ্ক সৃষ্টি করেন দক্ষিণ মুম্বইয়ের নেপিয়েনসি রোডের বাসিন্দা ২৫ বছর বয়সী ভব্য গৌতম জৈন। বিমান অবতরণের পরই তাকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে আকাশপথে চলাচলরত অবস্থায় হঠাৎ

গিনেস রেকর্ডে ১০ কেজি স্বর্ণে তৈরি ‘দুবাই ড্রেস’
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত স্বর্ণ ও অলংকার প্রদর্শনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক অনন্য পোশাক—‘দুবাই ড্রেস’। খাঁটি ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এ পোশাকের ওজন ১০ দশমিক ০৮ কেজি এবং বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি রুপি (৪৬ লাখ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যে একে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক

আমিরাতে সেই বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে গ্রেপ্তার
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের ব্যস্ততম এলাকায় যৌনপল্লী ও নারীর শোষণ-নির্যাতনের অভিযোগে অভিযুক্ত চার্লস ‘অ্যাবি’ মোসিগাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পেছনে মূল সূত্রপাত হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছিল, মোসিগা ন্যূনতম এক হাজার ডলারে নারী সরবরাহের প্রস্তাব দিতেন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী নারীরা প্রায়

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনাবাসী বাংলাদেশিদের হজে যেতে হলে তাদের নিজ দেশ থেকে সরাসরি যাত্রা করতে হবে। যে দেশে তারা বর্তমানে বসবাস করছেন, সেই দেশ থেকে হজের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হজ-১ শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, কোনও দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী অন্য





