সর্বশেষ

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

Image 353784Web Popup (3)

তুরস্কের পশ্চিমাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের জন্য উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের হেলিকপ্টারটি এসকিশেহির শহর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইওরুকাকচাইর গ্রামের কাছে সেটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি মন্ত্রণালয়।

এর মাত্র ১২ দিন আগেও তুরস্কে আরেকটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলের মালাতিয়া এলাকায় সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, ন্যাটো জোটের সদস্যদেশগুলোর মধ্যে আকারের দিক থেকে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। সূত্র: আলজাজিরা

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)