
ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর!
দীর্ঘদিন সীমিত আকারে কেবল সরকারি খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার অনুমতি থাকলেও এবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট শর্তে কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মালদ্বীপ সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আবারও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে দালালদের মাধ্যমে অযথা অর্থ ব্যয়ের বিপক্ষে সতর্ক করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক
মালয়েশিয়ায় এখন প্রায় ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত থাকলেও সেখানে বিশেষজ্ঞ বাংলাদেশি চিকিৎসকের প্রায় অভাব দেখা যায়। ফলে অসুস্থ হলে অধিকাংশ প্রবাসীকেই নির্ভর করতে হয় স্থানীয় সরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক অথবা ব্যয়বহুল প্রাইভেট মেডিকেল সেন্টারের ওপর। আর্থিক অক্ষমতা বা ভাষাগত সমস্যার কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, যা দীর্ঘমেয়াদে

ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
হকি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের জুনিয়র দল। প্রিলিমিনারি রাউন্ডে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের পর স্থান নির্ধারণী (১৭–২৪ তম স্থান) ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে লাল–সবুজের তরুণরা। প্রতিপক্ষ ওমানের বিপক্ষে তারা প্রমাণ করেছে নিজেরা কতটা উন্নতি করেছে। বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ের মাদুরায় অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে সমশক্তির দল

সরকারি প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও
বাংলাদেশি নারী কর্মীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে জর্ডানের সুপরিচিত প্রতিষ্ঠান তাস্কার অ্যাপারেল। রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০০ জন মহিলা পোশাককর্মী নিয়োগ দেবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—নিয়োগপ্রাপ্তদের যাওয়া-আসার বিমান ভাড়াও কোম্পানিই বহন করবে। প্রতিষ্ঠানটি মেশিন অপারেটর পদে দক্ষ নারী কর্মী নিয়োগ দিচ্ছে। নির্ধারিত মাসিক মূল বেতন ২১,৩১১ টাকা,

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
কাতার সরকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে এ তথ্য জানানো হয়। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এর আগে ২৯ নভেম্বর বিএনপির

বিগ টিকিট আমিরাতে ৮৩ কোটি টাকা জিতলেন প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র–তে ২ কোটি ৫০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা, জিতেছেন এক ভারতীয় নাগরিক রাজন পিভি। বুধবার রাতে অনুষ্ঠিত লাইভ ড্র–তে তাকে নভেম্বর মাসের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ী টিকিট নম্বর ছিল ২৮২৮২৪। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা

বাংলাদেশ ও ইয়েমেনের জন্য যুক্তরাজ্য-সৌদির যৌথ মানবিক প্রকল্প
ইয়েমেন এবং বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা কমানো ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রবেশাধিকার নিশ্চিত করতে নতুন মানবিক সহায়তা উদ্যোগ ঘোষণা করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব। উভয় দেশ যৌথভাবে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দুই দেশে অন্তত ১০ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করা হবে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজ নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন (৫০) সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার ফজরের নামাজ আদায় করে রিয়াদের জাদিধ সানায়া এলাকার একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাবেয়া হাসপাতালে নেওয়া হলে

মালয়েশিয়ান তরুণীর সঙ্গে বংলাদেশি যুবকের বিয়ে, অতপর…
মালয়েশিয়ায় প্রেম ও বিবাহের এক বাস্তব কাহিনি আলোচনায় এসেছে, যা সিনেমার গল্পকেও হার মানায়। তিন বছর আগে মালয়েশিয়ান তরুণী নূর সালমি সুহানা নরবি (৩৮) ও বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রিয়াজুল হোসেনের (৩৭) বিয়ের পর তাদের পারিবারিক জীবনে নানা চ্যালেঞ্জ দেখা দিলেও, আজ তারা সুখী দাম্পত্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বুধবার

চার মাসের শিশুসন্তানসহ দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ
মাদারীপুরের কালকিনিতে চার মাসের শিশু সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বজনরা বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে। পরিবারের সদস্যরা






