Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে দিনদুপুরে দোকানে ঢুকে ডাকাতি

185bb5e8 c1ef 4e37 aedf 3a2432176f6eProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি একটি দোকানে প্রবেশ করেন। তাদের একজনের মাথায় সাদা টুপি ছিল এবং তার হাতে একটি ধারালো ছুরি দেখা যায়। অন্যজন কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ছিলেন। দোকানে ঢুকেই তারা সেখানে কর্মরত কর্মীদের ভয় দেখিয়ে মাথা নিচু করে থাকতে বাধ্য করেন। এরপর সাদা টুপি পরা ওই ব্যক্তি ক্যাশ বাক্স খুলে জোরপূর্বক নগদ অর্থ লুট করে নেন। পুরো সময়টাতেই তারা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন।

749920bd 986b 45e0 ad69 f3b6b4a0685d

গত ৯ জুনের এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার দেশটির জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডাকাতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর রিয়াদ পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

সৌদি জননিরাপত্তা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি স্থানীয় নাগরিক। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দোকানে ডাকাতি এবং অর্থ লুটের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate