
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়
বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে প্রাণ হারাচ্ছেন—জাতিসংঘের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। নারী হত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী অগ্রগতির স্থবিরতা ও উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক নারী সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে গত সোমবার (২৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক

ওমানে পালানোর চেষ্টাকালে বিমানবন্দরে নারী আটক
বিমানবন্দরে ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ওমান পালানোর চেষ্টাকালে নেপালের এক নারীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে তিনি নিজেকে ‘কাজল’ নামে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন তার জন্মস্থান হিমাচল প্রদেশের নোহরা। তবে পাসপোর্ট যাচাইয়ের সময় কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। বিশেষ করে তার মুখাবয়ব ও

প্রবাসীদের ন্যায্য ভাড়া নিশ্চিতের আহ্বান বিমান উপদেষ্টার
প্রবাসী শ্রমিকদের সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে লো-কস্ট ক্যারিয়ারসহ সব বিমান সংস্থাকে ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বাজেট এয়ারলাইন ফ্লাইএডিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, বাজেট এয়ারলাইন্সগুলো সাধারণত কম ভাড়ার

সৌদি যুবরাজ ‘না’ বলায় ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি করাতে চাপ দিয়েছেন—কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকে

ইসরায়েলকে বাদ দিয়ে ট্রাম্পের নজর এখন সৌদির দিকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেও এবার তিনি সৌদি আরবের প্রতি বেশি ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেওয়া ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করেছে। ঘোড়সওয়ার রক্ষীবাহিনী, রাষ্ট্রীয় পতাকা ও যুদ্ধবিমানের

আমিরাতে জাতীয় দিবসে উপলক্ষ্যে ১১ নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি
সংযুক্ত আরব আমিরাত জুড়ে ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উদযাপনের প্রস্তুতি চলছে। চার দিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় দেশজুড়ে উৎসবের আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষ্যে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, উদযাপন অবশ্যই জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা

বিমানের টিকেট কেটেও বাড়ি ফেরা হলো না প্রবাসী কাসেমের
কুয়েতে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী কাসেম দেশে ফেরা ও পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন নিয়েই জীবনের শেষ প্রস্তুতি নিচ্ছিলেন। বিমান টিকিট কাটা থেকে শুরু করে প্রিয়জনদের জন্য প্রয়োজনীয় সব কেনাকাটাও আগেই সেরে রেখেছিলেন তিনি। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর দেখা হলো না—ঈদের আগে হঠাৎই মৃত্যুবরণ করলেন কাসেম। রোববার (২৩ নভেম্বর)

ভারত থেকে ইহুদিদের ফিরিয়ে নিতে চায় ইসরায়েল
ইসরায়েল ভারতীয় বংশোদ্ভূত ইহুদি জনগোষ্ঠী ব্নেই মেনাশে-দের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষণার পর রোববার দেশটির সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, এটি ইসরায়েলের জন্য একটি “গুরুত্বপূর্ণ ও আদর্শগত সিদ্ধান্ত”, যা ইহুদি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৫,৮০০ ব্নেই মেনাশেকে ইসরায়েলে স্থানান্তর করা হবে।

শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা দুটি লকার থেকে ৮৩২.৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল লকার দুটি খোলে। এনবিআর ও আদালত

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আসছে ডিসেম্বর থেকেই ঢাকা–করাচি রুটে নিয়মিত ফ্লাইট শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। বুধবার এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইরানের মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে, যা দুই দেশের





