সর্বশেষ

ওমানে অশালীন পোশাক পড়ায় নারীদের যা করল পুলিশ

MaxresdefaultProbashircityWebPopupUpdate

ওমানের অশালীন পোশাক পড়ে নৈতিকতা পরিপন্থী আচরণের অভিযোগে একদল এশীয় ও আরব নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক আচরণের দায়ে ওই নারীদের আটক করা হয়েছে বলে শনিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। প্রশাসন জোর দিয়ে বলেছে, জনসমক্ষে এ ধরনের আচরণ ও পোশাক পরিধান দেশটির প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে রবিবারও ওমান পুলিশ অভিযান চালিয়ে ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে মুসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ড দেশের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ১৩ জন এশীয় নাগরিককে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বেআইনি পথে ওমানে প্রবেশ করেছিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, মাস্কাট পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ সিব এলাকা থেকে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের সাথে থাকা গাঁজা ও ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য তারা সেবন ও ব্যবসার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল এবং এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate