
ইউরোপের নেশায় কোথায় হারিয়ে গেল সিলেটের ৩৮ যুবক!
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিগামী নৌযানে উঠে দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সিলেট বিভাগের ৩৮ যুবকের সন্ধান মিলছে না। হবিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দালাল হাসান মোল্লাসহ আটজনকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজদের পরিবারকে মামলা দায়েরের আহ্বান জানিয়েছে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।

২৭৫ যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিন বিকল-আগুন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে। বাম ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ফলে আগুন ধরে যাওয়ায় বিমানটিকে আকাশেই জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ২৭৫ যাত্রী ও ১৫ ক্রুসহ মোট ২৯০ জন নিরাপদে ফিরে আসতে সক্ষম

প্রবাসীর বাড়িতে ককটেল ফাটিয়ে ২৬ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুয়েত প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে । এ সময় ডাকাতরা প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার,

ফ্রান্সে নিয়ে গিয়ে প্রবাসী জানলেন স্ত্রী অন্যের
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব-হাতলিয়া গ্রামের ফ্রান্সপ্রবাসী নাজিম উদ্দিনের সঙ্গে সংঘটিত একটি প্রতারণার ঘটনায় শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন বছর আগে তানজিলা আক্তার ছামিয়ার সঙ্গে নাজিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর ছেলেকে বিদেশে পাঠানোর নাম করে শাশুড়ি আমিনা বেগম, খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
সম্প্রতি সৌদি প্রবাসী মো. শাহ আলম নামে একজন যাত্রীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। এতে ওই যাত্রী তার সৌদি এয়ারলাইন্সের সঙ্গে তার অভিজ্ঞতা তুলে ধরেন। এ বিষয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

সুখবর, অবৈধ প্রবাসীদের সব খরচ বহন করবে সৌদি সরকার
সৌদি আরবের আদালত জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ও মানবিক একটি রায় ঘোষণা করেছে। আদালতের নতুন নির্দেশনায় বলা হয়েছে, জরুরি অবস্থায় অবৈধ প্রবাসীরাও হাসপাতালে ভর্তি হলে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সৌদি সরকার বহন করবে। উদ্দেশ্য হলো, আর্থিক অক্ষমতা বা আইনি জটিলতার কারণে কেউ যেন জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত

আমিরাতে স্বেচ্ছায় রক্ত দিলেন ১০২১ প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএই’র জাতীয় দিবস এবং গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সহযোগিতায় এই বিশাল কর্মসূচিটি মোট আটটি ধাপে আয়োজন করা হয়। সম্প্রতি কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারগুলোতে রক্তদান

আজকের সোনার দাম ( ১৫ ডিসেম্বর )
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৫ ডিসেম্বর )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, আটক ১৯
বরিশাল নগরীতে অনৈতিক কার্যক্রম ও অপরাধমূলক সন্দেহের ভিত্তিতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে হোটেল পপুলার ও হোটেল চিলে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে আট পুরুষ ও





