Long Popup (2)
সর্বশেষ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১

Image 314894ProbashircityWebPopupUpdate

ইন্দোনেশিয়ায় ২৭১ জন আরোহী নিয়ে মাঝসমুদ্রে একটি চলন্ত ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন আরোহী। আজ রোববার সাগরে যাত্রাপথে আকস্মিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Indonesia

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে হঠাৎ করেই নৌযানটিতে আগুন ধরে যায় বলে ফেরির ক্যাপ্টেনের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ আরোহীদের সন্ধানে সাগরে জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, যে শহর থেকে ফেরিটি যাত্রা শুরু করেছিল, সেই সুরাবায়া হলো ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate