সর্বশেষ
ব্রেকিং

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

E5fdb32c 499f 4bb8 92c0 73919d715dc2 largeWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের রয়েছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই এককভাবে এ হামলা চালানো হবে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া বক্তব্যে এফি ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত। তাঁর দাবি, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি এবং ইসরায়েলকে ধ্বংস করার যে লক্ষ্য তেহরানের রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি। যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছিলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে’ এবং অন্ধকারে নিমজ্জিত করা হবে। সামরিক মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে ইরানকে ঘিরে ইসরায়েলের সেই কঠোর ও একক সামরিক অবস্থানেরই পুনরাবৃত্তি হলো।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)