Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ফ্রিতে ফ্রান্সে যাওয়ার সুযোগ, সঙ্গে মিলবে মাসিক ভাতা

121561381 gettyimagesWeb Popup (3)

ফ্রান্সে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে মর্যাদাপূর্ণ ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’। দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ক্যাম্পাস ফ্রান্সের পরিচালনায় ২০২৭ সালের এই বৃত্তির আওতায় ফ্রান্সের বিখ্যাত টুলুজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ১ হাজার ২০০ ইউরো ভাতা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা) ছাড়াও বিমানভাড়া, স্বাস্থ্যবিমা, অভ্যন্তরীণ যাতায়াত এবং আবাসন সহায়তাসহ নানা সুযোগ-সুবিধা লাভ করবেন।

এই বৃত্তির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় নির্ধারিত রয়েছে। বিজ্ঞান শাখার মধ্যে রয়েছে জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশগত রূপান্তর, গণিত ও ডিজিটাল প্রযুক্তি এবং প্রকৌশলবিজ্ঞান। আর মানবিক ও সামাজিক বিজ্ঞানের আওতায় ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা, আইন ও রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি ও ব্যবস্থাপনায় পড়ার সুযোগ মিলবে।

আবেদনের ক্ষেত্রে মাস্টার্স প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৯ বছর (জন্ম ৩১ মার্চ ১৯৯৭-এর পরে) এবং পিএইচডি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর (জন্ম ৩১ মার্চ ১৯৯১-এর পরে) হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ফ্রান্সের বাইরের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। এছাড়া পূর্বে মাস্টার্স পর্যায়ে ইফেল বৃত্তিপ্রাপ্ত বা প্রত্যাখ্যাত প্রার্থীরা এই আবেদন করতে পারবেন না। পিএইচডির ক্ষেত্রে টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের সমর্থন এবং ডক্টরাল স্কুলে নিবন্ধনের পরিকল্পনা থাকতে হবে।

আবেদনের জন্য পাসপোর্ট, হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, ভাষা দক্ষতার সনদ, মোটিভেশন লেটার এবং কর্মপরিকল্পনা প্রয়োজন হবে। তবে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না; বরং টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মনোনয়ন পেতে হবে। মাস্টার্স পর্যায়ে প্রাথমিক আবেদন করার শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬ এবং পিএইচডি পর্যায়ে ২৯ নভেম্বর ২০২৬। বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হওয়ার পর চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৬ জানুয়ারি ২০২৭।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)