Opens in a new tab
সর্বশেষ

ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত, সারা রাত আটকা যাত্রীরা

6c74d5b1728c182ebed5a97c8ac99fa7 6ae823b9d8010Web Popup (3)

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে চলন্ত ট্রেনের সঙ্গে একটি বড়সড় ভালুকের সংঘর্ষের পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে। আকস্মিক এই দুর্ঘটনার জেরে মাঝপথে রাতভর ট্রেনের ভেতরেই আটকা পড়েন অন্তত ৩৪ জন যাত্রী ও ক্রু। তবে স্বস্তির বিষয় হলো, ভয়ংকর এই দুর্ঘটনায় যাত্রীদের কেউ আহত হননি। স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি আসাহিকাওয়া থেকে ওয়াক্কানাই যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ভালুকটি বেঁচে আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে জাপানে লোকালয়ে ভালুকের আনাগোনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এখন বাড়িঘর, স্কুল, সুপারমার্কেট, এমনকি পর্যটনকেন্দ্রেও প্রাণীটির অবাধ বিচরণ দেখা মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনে খাদ্যাভাব দেখা দেওয়ায় এবং গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে কৃষিজমি পরিত্যক্ত হওয়ায় খাবারের খোঁজে লোকালয়ের খুব কাছাকাছি চলে আসছে প্রাণীগুলো।

জাপানে ভালুকের এই ক্রমবর্ধমান আক্রমণ এখন রীতিমতো বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ভালুকের হামলায় রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রাণীটির হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত পাঁচজন।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup