সর্বশেষ

সৌদির পক্ষে যুদ্ধে নামছে তুরস্ক-পাকিস্তান!

1786361563otI8OABWWeb Popup (3)

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তুরস্ক। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তানসহ ত্রিদেশীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে যেকোনও ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন, ‘‘আমরা দেখছি সৌদি আরবের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর ভয়াবহ হামলা হচ্ছে। আমাদের ত্রিপাক্ষিক চুক্তিতে জোটগত ঐক্যের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই সংকটকালে সৌদির পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের কিছু সামরিক সহায়তা, বিশেষ করে প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হতে পারে। আর এই সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও দ্বিধা নেই।’’

গত মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ওই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে তা জোটের বাকি সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। ফিদান বলেন, সংকটের সমাধানে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেসব উদ্যোগকে সংশ্লিষ্ট পক্ষগুলোর গ্রহণ করতে হবে। নতুন কিছু প্রস্তাবও টেবিলে রয়েছে। আশা করি তারা এসব মেনে নেবে। তা না হলে এতদিন সংঘাতটি একরকম সহ্য করা গেলেও এর অর্থনৈতিক ধাক্কা বর্তমানে সহনশীলতার সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup