সর্বশেষ

নিজের কনডমের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখালেন তানিয়া

Tanya gave a tour of her factoryWeb Popup (3)

রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এ আলোচিত অংশগ্রহণকারী তানিয়া মিত্তল আবারও প্রকাশ্যে এসেছেন, তবে এবার কোনো বিতর্ক নয়—নিজের কনডম উৎপাদন কারখানার ভেতরের দৃশ্য দেখিয়ে। শো চলাকালে তিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও অনেকেই তা বিশ্বাস করতে চাননি। সম্প্রতি ফ্যাক্টরির ভেতরের কাজের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে সেই সন্দেহের জবাব দিয়েছেন তানিয়া।

ভিডিওতে দেখা যায়, আধুনিক যন্ত্রপাতি-সজ্জিত বিশাল কারখানায় কনডম উৎপাদনের পুরো প্রক্রিয়া চলছে। কাঁচামাল প্রক্রিয়াকরণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং শেষ ধাপে প্যাকেজিং—প্রতিটি ধাপই তিনি নিজ চোখে দেখিয়ে দেন। তানিয়ার ভাষায়, কনডম মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত একটি পণ্য, তাই মান নিশ্চিত করতে প্রতিটি ইউনিটেই লিক টেস্টসহ একাধিক পরীক্ষা বাধ্যতামূলকভাবে সম্পন্ন করা হয়।

কারখানার কর্মীরাও ভিডিওতে জানান যে নিয়মতান্ত্রিক পরিবেশে কাজ করা, সময়মতো বেতন পাওয়া এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো নিয়মিতভাবে বজায় রাখা হয়। কর্মীরা তাকে ‘বস’ বা ‘দিদি’ বলে সম্বোধন করেন, যা ইঙ্গিত করে—এই ব্যবসার নেতৃত্বে তানিয়া শুধু নামমাত্র নন, বাস্তবেও সক্রিয় ভূমিকা পালন করেন।

তানিয়া বলেন, যৌনস্বাস্থ্য বা কনডম নিয়ে সমাজে এখনো অস্বস্তি রয়ে গেছে। তাই স্বচ্ছতা ও সচেতনতা বাড়াতেই কারখানার বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। তার দাবি, এটি প্রয়োজনীয় এবং দায়িত্বশীল একটি শিল্প, যেখানে গুণগত মানের সঙ্গে কোনো আপসের সুযোগ নেই।

ভিডিও প্রকাশের পর নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তানিয়ার উদ্যোগ ও সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ তার ব্যবসায়িক সক্ষমতায় বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, রিয়ালিটি শোর বিতর্কের বাইরে এসে তানিয়া নিজেকে এবার একজন আত্মবিশ্বাসী ও পেশাদার উদ্যোক্তা হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup