Long Popup (2)
সর্বশেষ

ফ্লাইটে আগুন

Fire in flightProbashircityWebPopupUpdate

সিঙ্গাপুরের বাজেট এয়ারলাইন স্কুটের একটি ফ্লাইটে আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে একটি ছোট আগুনের ঘটনা। হংকং থেকে সিঙ্গাপুরগামী টিআর৯৩৯ ফ্লাইটে ঘটে যাওয়া এই ঘটনা বিমান ভ্রমণে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উড়োজাহাজটি মাঝআকাশে থাকাকালীন একজন যাত্রীর পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে হঠাৎ কেবিনে ছোট আগুনের শিখা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, লিথিয়াম ব্যাটারির ত্রুটি বা ভুল ব্যবহার এ ঘটনার জন্য দায়ী। বিষয়টি টের পাওয়ামাত্রই কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে কোনো যাত্রী আহত হননি এবং উড়োজাহাজটি নির্ধারিত সময়েই সিঙ্গাপুরে অবতরণ করে। স্কুট এয়ারলাইন দ্য স্ট্রেইটস টাইমসকে জানায়, “একটি ওভারহিটেড পাওয়ার ব্যাঙ্কের কারণে অল্পমাত্রার আগুনের শিখা দেখা দেয়, যা আমাদের প্রশিক্ষিত ক্রু দ্রুত নেভাতে সক্ষম হয়।”

ঘটনার পর সিঙ্গাপুরের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিমান সংস্থা। স্কুট কর্তৃপক্ষ উল্লেখ করেছে, তারা যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি এমন পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে।

বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ফ্লাইটে ব্যবহারের আগে যাত্রীদের উচিত ইলেকট্রনিক ডিভাইস বিশেষত পাওয়ার ব্যাংকের সঠিকতা যাচাই করা, কারণ সামান্য ত্রুটিও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate