Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ইরানের তাবরিজ বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

Plane crashes at tabriz airport in iranWeb Popup (3)

ইরানের তাবরিজ বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিমানবন্দরের পাশের একটি ভবনের সাথে ধাক্কা খায় বিমানটি। তবে, পাইলট নিরাপদে বেঁচে যান।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি কোম্পানির আল্ট্রালাইট বিমান রানওয়ে ৩-এলে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পাইলট কোনো আঘাত ছাড়াই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি।

বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিভাগের জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ প্রযুক্তিগত তদন্তের পর বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘটনার কারণ ঘোষণা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup