Long Popup (2)
সর্বশেষ

শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরাইলি’ সামরিক বিমান

'israeli' military plane over shahidul alam's shipProbashircityWebPopupUpdate

বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী যে জাহাজে গাজার দিকে যাচ্ছেন, সেই জাহাজের ওপর রোববার একটি সামরিক বিমান উড়ে গেছে। জাহাজে থাকা উইলিয়াম আলেকজান্ডার ধারণা করেছেন, এটি ইসরাইলের সামরিক বিমান।

রোববার বিকেলে ভূমধ্যসাগরে ‘কনশানস’ জাহাজ থেকে করা ফেসবুক লাইভে দেখা যায়, বিমানটি জাহাজের ওপর দিয়ে উড়ছে। লাইভে উইলিয়াম আলেকজান্ডার বলেন, বিমানটি আমাদের চারপাশে কয়েকবার ঘুরে সরাসরি আমাদের মাথার ওপর দিয়ে উড়েছে। এটি নিঃসন্দেহে অপ্রয়োজনীয়, সম্ভবত তারা আমাদের ওপর ভয় প্রদর্শন করতে চেয়েছে।

জাহাজের অন্য যাত্রীরা সতর্কবার্তা দিচ্ছেন, “সাবধানে চলুন, শান্ত থাকুন, তাদের খেলায় পড়বেন না।” এছাড়া একজন চিকিৎসক জানান, তারা গাজার জন্য ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছেন এবং গাজাবাসীর পুনর্নির্মাণে সহায়তা করতে চাইছেন। অন্য এক যাত্রী বলেন, “গাজার ধ্বংসাবশেষ আমি শুনেছি, কিন্তু যদি আমরা পৌঁছাতে পারি, তবে পুনর্নির্মাণ সম্ভব হবে। গণহত্যা বন্ধ করার আশা রয়েছে।”

‘কনশানস’ জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’ নৌবহরের অংশ। এ নৌবহর গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরাইলের অবরোধ ভাঙতে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate