সর্বশেষ

‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

Indian army chief threatens to 'wipe pakistan off the map'Web Popup (3)

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে টিকে থাকতে চায়, তবে তাদের এই সমর্থন বন্ধ করতেই হবে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। সেনাদের উদ্দেশে দ্বিবেদী বলেন, “যদি ঈশ্বর চান, শিগগিরই আপনারা সুযোগ পাবেন। শুভ কামনা রইল। অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু এবার তা করব না। এবার এমন পদক্ষেপ নেব যাতে পাকিস্তানকে ভাবতে হবে, তারা মানচিত্রে থাকতে চায় কি না।”

এ বক্তব্য আসে ভারতের বিমানবাহিনী প্রধান এপি সিংয়ের সাম্প্রতিক দাবির পর। তিনি জানিয়েছিলেন, মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছিল, যার মধ্যে ছিল মার্কিন এফ-১৬ এবং চীনা জেএফ-১৭।

জেনারেল দ্বিবেদী আরও জানান, অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও মাস্টারমাইন্ডদের ধ্বংস করা। ভারতীয় বাহিনী তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে সাধারণ মানুষের ক্ষতি করা হবে না এবং সামরিক স্থাপনাও টার্গেট করা হবে না। তবে তিনি দাবি করেন, পাকিস্তানের ধ্বংসপ্রাপ্ত জঙ্গি আস্তানার প্রমাণ বিশ্বকে দেখিয়েছে ভারত; যা গোপন রাখতে চাইছিল ইসলামাবাদ।

উল্লেখ্য, গত এপ্রিল-মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। সূত্র: এনডিটিভি

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup