সর্বশেষ

বিমান দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা

Popular tv presenter dies in plane crashWeb Popup (3)

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেলা (৪৩) বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ডেবোরা এবং তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোস নিহত হন।

মেক্সিকো সংবাদমাধ্যম ইনফোবো জানায়, দুর্ঘটনাটি পেসকেরিয়া নদীর কাছে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায় ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণা ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুতগতিতে উড্ডয়নের পরপরই আকাশ থেকে মাটিতে পড়ে যায়। গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস বলেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ডেবোরা এসত্রেলার প্রাক্তন স্বামী সাংবাদিক হোসে লুইস গার্সিয়া দুর্ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, যদিও তখনও তিনি নিশ্চিত ছিলেন না নিহতদের মধ্যে একজন তার প্রাক্তন স্ত্রী।

দুর্ঘটনার আগে ডেবোরা ইনস্টাগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, “কি মনে করো?”

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ডেবোরা এসত্রেলা মাল্টিমিডিওস টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি মন্টেরেতে প্রচারিত জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘টেলেদিয়ারিও মাতুতিনো’-র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup