সর্বশেষ

সৌদিতে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

6b02056ca0b8bWeb Popup (3)

সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর গ্রামের যুবক রমজান মিয়া। দিনমজুর বাবা আব্দুল জব্বার সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। এখন ছেলের খোঁজ না পেয়ে দুশ্চিন্তা আর ঋণের বোঝায় দিশেহারা পরিবারটি।

পরিবারের ভাষ্য, তাহিরপুরের মানিক মিয়ার উৎসাহে গত ৪ আগস্ট সৌদি আরবে যান রমজান। রিয়াদে পৌঁছে দুদিন কথা বলার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মানিক মিয়াও রমজানের খোঁজ নেই জানিয়ে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

এ ঘটনায় রমজানের ভাই মো. তাজেরুল ইসলাম সুনামগঞ্জের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। এরপর থেকেই মানিক মিয়ার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়েছেন। দ্রুত তদন্ত করে রমজানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)