সর্বশেষ

বিবস্ত্র হয়েই বিমানে যাত্রা করলেন ফুটবলাররা

Footballers board plane nakedProbashir city Popup 19 03

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে ফরাসি ক্লাব মোনাকো। বেলজিয়ামে যাওয়ার পথে চাটার্ড ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দলের খেলোয়াড়রা মারাত্মক বিড়ম্বনায় পড়েন। বিমানের এয়ার কন্ডিশন নষ্ট হয়ে যাওয়ায় ভেতরে প্রচণ্ড গরমে অনেকে জামাকাপড় খুলে ফেলেন, কেউ আবার অন্তর্বাসে হাঁটাহাঁটি করতে থাকেন।

এই দৃশ্য প্রকাশ্যে আসে ডিফেন্ডার জর্ডান টেজের শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে। ফুটবলাররা কেউ গরম থেকে বাঁচতে জামা খুলে বাতাস করতে থাকেন, আবার কেউ টারম্যাকে নেমে আসেন। শেষ পর্যন্ত সমস্যার সমাধান না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

পরিস্থিতি সামাল দিতে মোনাকো দলকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় হাই পারফরম্যান্স সেন্টার লা টার্বিতে। পরদিন সকালে তারা নতুন ফ্লাইটে বেলজিয়ামের উদ্দেশে যাত্রা করেন।

তবে ঝামেলাপূর্ণ এই ভ্রমণের প্রভাব মাঠে পড়েছে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ক্লাব ব্রুশের মাঠ জান ব্রেইডেল স্টেডিয়ামে নামা মোনাকো ৪-১ গোলের ব্যবধানে হেরে যায়। ফলে মাঠের ফলাফল আর ভ্রমণকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মিলিয়ে বড় বিড়ম্বনায় পড়তে হলো ফরাসি ক্লাবটিকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03