সর্বশেষ

ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Israel launches massive airstrikes in yemenProbashircityWebPopupUpdate

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদাইদায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। বন্দরটিকে লক্ষ্য করে একদিনে ১২ বার হামলা চালানো হয়। এর আগে স্থানীয়দের বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরই বিমান থেকে একাধিক মিসাইল ও বোমা নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুতি বিদ্রোহীরা হোদাইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে হুতিদের অভিযোগ, সাধারণ মানুষের জীবন-জীবিকায় আঘাত হানতেই ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বন্দরটিকে লক্ষ্য করছে। কারণ ইয়েমেনের অর্থনীতির একটি বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনে তাদের অভিযান অব্যাহত থাকবে। ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা বারবার ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একইসঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও তারা বাধা দিয়েছে।

এর আগে গত দুই সপ্তাহে ইয়েমেনে আরও বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী নিহত হন। আর গত সপ্তাহে পরিচালিত আরেক হামলায় অন্তত ৩১ জন সাংবাদিক প্রাণ হারান।

হুতিদের দাবি, এসব হামলা কেবল সামরিক নয়, বরং মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে। আন্তর্জাতিক মহলও ক্রমবর্ধমান উত্তেজনা ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate