Long Popup (2)
সর্বশেষ

ইয়েমেন থেকে এবার ইসরায়েলের দুই স্থাপনায় হামলা

Two israeli installations attacked from yemenProbashircityWebPopupUpdate

ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে হুতি বাহিনী জোর দিয়ে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইয়েমেনি সেনা ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, চারটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একাধিক স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনটি ড্রোন রামন বিমানবন্দরকে আঘাত করে এবং চতুর্থ ড্রোনের মাধ্যমে নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সারির দাবি অনুযায়ী, সব ড্রোনই নির্ধারিত লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে।

হুতি মুখপাত্র আরও জানান, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি বলছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলনের প্রতি ইয়েমেনের সমর্থনকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate