সর্বশেষ

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত

Saudi arabia, kuwait find oil field in joint zoneWeb Popup (3)

সৌদি আরব ও কুয়েত তাদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নতুন তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে। সোমবার (২৬ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানানো হয়েছে। দুই দেশ যৌথভাবে এই আবিষ্কারের ঘোষণা দিয়েছে, যা তাদের জ্বালানি খাতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে সৌদি আরব ও কুয়েত যৌথভাবে তেল উৎপাদন কার্যক্রম শুরু করে। এই প্রথমবারের মতো তারা যৌথ উদ্যোগে নতুন একটি তেল খনির সন্ধান পেল। নতুন খনিটি পাওয়া গেছে উত্তর ওয়াফরা এলাকার পাঁচ কিলোমিটার দূরে, ওয়ারা-বুরগান তেলক্ষেত্রের সন্নিকটে।

সৌদি আরব ও কুয়েত দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে নির্ভরযোগ্য তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। নতুন এই তেলক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে সেই অবস্থান আরও শক্তিশালী হবে বলে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন আবিষ্কৃত খনিটি শুধু অর্থনৈতিকভাবে নয়, জ্বালানি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে দেশ দুটি। তারা বলছে, এই আবিষ্কার জ্বালানি উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্বকেও আরও দৃঢ় করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup