সর্বশেষ

ইতালিতে অবৈধ মেসে ১৬ বাংলাদেশির মানবেতর জীবন, মালিকের বিরুদ্ধে মামলা

Italy 3.jpg ismailProbashircityWebPopupUpdate

ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় অমানবিক পরিবেশে বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্গন্ধ ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। সেখানে তিনটি ছোট কক্ষ ও একটি বাথরুমে গাদাগাদি করে থাকছিলেন ১৬ বাংলাদেশি নাগরিক।

পুলিশ জানায়, ওই অবৈধ মেসে প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো ভাড়া আদায় করা হতো। বাইরে থেকে একজন প্রতিদিন এসে রান্না করতেন, যা পুরো পরিবেশকে আরও অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ করে তোলে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন পরিবেশে মানুষের বসবাসকে ‘চরম মানবাধিকার লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন।

অভিযান শেষে পুলিশ পুরো ফ্ল্যাটটি জব্দ করে এবং তিনজন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা হুমকির অভিযোগে মামলা দায়ের করেছে। ফ্ল্যাটটির বৈধ কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোমের ভিক্টোরিয়া ও এসকুইলিনো এলাকায় অবৈধ মেস, অপরিচ্ছন্ন বাসস্থান ও সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যকলাপ দমনে এই অভিযান বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

এদিকে ইতালিতে প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা বলেছেন, কিছু অসাধু ব্যক্তি মুনাফার লোভে নতুন অভিবাসীদের বিপদে ফেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা প্রশাসনের কাছে এমন অবৈধ মেসের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, প্রবাসীদের নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যকর বাসস্থানে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate