সর্বশেষ

রিপন মিয়া নিজের স্ত্রীকে বললেন বড় ভাইয়ের বউ

Ripon mia called his wife his elder brother's wifeProbashir city Popup 19 03

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি পরিবারের ও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। জানা গেছে, তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তবে টেলিভিশন চ্যানেলের কাছে নিজে এসব অস্বীকার করে দাবি করেছেন, যাকে স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী।

রিপন মিয়া ছোটবেলায় থেকে ভিডিও তৈরির কাজ শুরু করেছিলেন এবং বর্তমানে বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা ও বিভিন্ন কন্টেন্টে যুক্ত থাকার কারণে তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই জনপ্রিয়তার মধ্যেও পারিবারিক সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রিপনের মা অভিযোগ করেছেন, রাতারাতি খ্যাতি পাওয়ায় তিনি গরিব বাবা-মায়ের পরিচয় প্রকাশ করতে লজ্জা পায়। তিনি বলেন, “পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি তৈরি করেছে, কিন্তু ভরণপোষণ দেয় না।”

রিপনের পরিবার জানিয়েছে, তার বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মা মনে চাপা কষ্ট নিয়ে বলেন, “আমাদের আল্লাহ যেভাবে রাখছেন, রাখুক। সে বড় হয়েছে, আরও বড় হোক, দোয়া করি।”

অন্যদিকে, রিপন নিজে ফেসবুকে অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। তার বাবা জানান, আগে রিপন তার সহযোগিতায় ভিডিও বানাত, পরে অন্য কারো সঙ্গে কাজ শুরু করার কারণে তিনি এখন তার ভিডিও দেখেন না। বাবা দাবি করেন, ছেলে ভরণপোষণ না দিলেও খোঁজখবর নেয়।

এটিএন নিউজের অনুসন্ধানে দেখা গেছে, পরিবারের কথা জানতে চাইলে রিপন মিয়া মিথ্যা তথ্য দিচ্ছেন। তিনি বারবার বলেন, “আমি এখনও বিয়ে করিনি। ওটা ভাবি, আমার বড় ভাইয়ের স্ত্রী।” পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে এভাবে বিভ্রান্তিকর মন্তব্য প্রকাশ হওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03