Long Popup (2)
সর্বশেষ

ইমিগ্রেশনে ঘুস দিয়ে প্রবাসী গ্রেপ্তার

ইমিগ্রেশনে ঘুস দিয়ে প্রবাসী গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

সোমবার দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তবে কমিশন এখনো তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। মঙ্গলবার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশির রিমান্ডের আদেশ জারি করেন।

জানা গেছে, বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশনে যথাযথ চেক না করেই মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করায় জড়িত তিনি।

ইমিগ্রেশনে ঘুস দিয়ে অনৈতিক সুবিধা পেতে ওই বাংলাদেশি মালিক এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এমএসিসি। 

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইন্টেলিজেন্স ডিভিশনের পরিচালক জয়নুল দারুস ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate