Long Popup (2)
সর্বশেষ

অবতরণের সময় পড়ে গিয়ে পা ভাঙল বিমানবালার

বাংলাদেশ বিমানProbashircityWebPopupUpdate

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঝাঁকুনির ঘটনায় একজন সিনিয়র বিমানবালার পা ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে এ ঘটনা ঘটে।

বিমান সূত্রে জানা যায়, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে একজন সিনিয়র কেবিন ক্রু যাত্রীদের সিটবেল্ট বাঁধার জন্য অনুরোধ করেন।

অবতরণের সময় পড়ে গিয়ে পা ভাঙল বিমানবালার

পরে নিজের সিটে বসার জন্য এগিয়ে গেলে উড়োজাহাজের ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কেবিন ক্রুর পা ভেঙে যায়।

এদিকে বিমানের এক কর্মকর্তা বলেন, ঝাঁকুনির জন্য পা ভাঙেনি। উড়োজাহাজ অবতরণের সময় একজন কেবিন ক্রু সঠিক অবস্থান না নেওয়ায় পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি নিজের দোষে আহত হয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate