Opens in a new tab
সর্বশেষ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৭৪১ টাকা

GOLDWeb Popup (3)

টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে এই মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দর এদিন সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পিওর গোল্ড) ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে নতুন করে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে স্বর্ণালংকার তৈরির ক্ষেত্রে নকশাভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। উল্লেখ্য, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার সোনার দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৭৩ দফা কমানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)