Long Popup (2)
সর্বশেষ

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

Gold to be sold at new price from todayProbashircityWebPopupUpdate

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়ে জানিয়েছে, আজ রোববার (৩১ আগস্ট) থেকে প্রতি ভরিতে স্বর্ণের মূল্য গড়ে ১ হাজার ৬৬৭ টাকা বাড়ানো হয়েছে। শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকায়।

বাজুস জানায়, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে গত ২৬ আগস্ট সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণার ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম।

অন্যদিকে, স্বর্ণের মূল্যবৃদ্ধির মাঝেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিতে বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate